Body recovered

সিআইএসএফের ক্যাম্পের সামনে আধপোড়া দেহ, আশপাশে ছড়িয়ে সিরিঞ্জ! রঘুনাথগঞ্জে চাঞ্চল্য

শুক্রবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের পঞ্চবাটি গ্রামে দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। পুলিশেও আসে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৩ ২০:০৯
Share:

—প্রতীকী ছবি।

শিল্প নিরাপত্তা বাহিনী বা সিআইএসএফের শিবির থেকে ঢিল ছড়া দূরত্বে উদ্ধার হল অর্ধদগ্ধ দেহ। শুক্রবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের পঞ্চবাটি গ্রামে দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। পুলিশেও আসে। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত দেহটি শনাক্ত করা যায়নি। আশপাশে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে একটি ইঞ্জেকশনের সিরিঞ্জও।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে গ্রামেরই কয়েক জন বাসিন্দা কাজে যাওয়ার সময়ে সিআইএসএফ ক্যাম্পের পাশে ওই আধপোড়া দেহটি পড়ে থাকতে দেখেন। প্রথমে ভয় পেয়ে তাঁরা কিছু দূর এগিয়ে যানয় পরে ফের তাঁরা খবর দেন থানায়। পুলিশ সিআইএসএফের সঙ্গে যোগাযোগ করে। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বেশ কিছু ইঞ্জেকশনের সিরিঞ্জ, অ্যাসিডের বোতল-সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তদন্ত চলছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement