Unnatural Death

কিশোরীর মৃত্যু, হেনস্থার নালিশ

পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, বছর ষোলোর মেয়েটি কয়েক দিন আগে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। হাসপাতালে ভর্তি থেকে কিছুটা সুস্থ হয়ে শনিবার সে বাড়ি ফেরে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৪০
Share:

— প্রতীকী চিত্র।

নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর পরে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুললেন মেয়েটির বাবা। ওই যুবক মেয়েকে উত্ত্যক্ত করায় ও হুমকি দেওয়ায় সে আত্মঘাতী হয়েছে, ভিডিয়ো-বার্তায় দাবি করেছেন মুর্শিদাবাদ জেলার একটি গ্রামের বাসিন্দা ওই ব্যক্তি। সে ভিডিয়ো ছড়িয়েছে সমাজ মাধ্যমে। তবে রবিবার রাত পর্যন্ত কোনও লিখিত অভিযোগ হয়নি বলেজানায় পুলিশ।

পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, বছর ষোলোর মেয়েটি কয়েক দিন আগে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। হাসপাতালে ভর্তি থেকে কিছুটা সুস্থ হয়ে শনিবার সে বাড়ি ফেরে। কিন্তু সে রাতেই ফের গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণিক ছাত্রী ওই নাবালিকা আত্মঘাতী হয় বলে অভিযোগ পরিবারের। রবিবার ভিডিয়ো-বার্তায় মৃতের বাবার দাবি, পড়শি এক যুবক তাঁর মেয়েকে ক্রমাগত উত্ত্যক্ত করত। মেয়ে সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি না করলে, বাবাকে খুন করার হুমকি দিয়েছিল ছেলেটি।

মেয়ের বাবার অভিযোগ, ‘‘ক’দিন আগে আমি ও আমার স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে ছেলেটি এসে মেয়ের উপরে জোর-জবরদস্তি করে। আমি ফিরে এসে তা দেখে তাড়া করলে সে পালায়। মেয়ে আমাকে জানায়, তার মুখ চেপে ধরে গোয়ালের দিকে নিয়ে যাচ্ছিল ছেলেটি।’’ সে দিন সন্ধ্যায় ওই নাবালিকা বিষ খায়, দাবি পরিবারের।

মৃতের এক প্রতিবেশী বলেন, ‘‘প্রথমে কীটনাশক খাওয়া, পরে গলায় ফাঁস দিয়ে মৃত্যুর ঘটনায় আমাদের মনে হচ্ছে, মেয়েটি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। পুলিশ উপযুক্ত পদক্ষেপ করুক।’’ অভিযুক্ত যুবকের বাড়িতে গিয়ে রবিবার কারও দেখা মেলেনি। পুলিশ জানায়, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন