বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ছাত্রীর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ফরাক্কার এনটিপিসিতে। মৃতার নাম সুপ্রিয়া চৌধুরী (১৪)। বাড়ি ফরাক্কার গঙ্গাভবন লাগোয়া পলাশি গ্রামে। প্রতিদিনের মতো এ দিনও ওই তরুণী এনটিপিসির অতিথি নিবাস গঙ্গা ভবনে দেওয়াল লাগোয়া গাছে ফুল পাড়তে যায়। ওই গাছেই গত রাতের ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল। সুপ্রিয়া সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় বলে পুলিশ জানিয়েছে।
বৃদ্ধার মৃত্যু
ভূমিকম্প থেকে বাঁচতে তড়িঘড়ি বাড়ি থেকে বেরোতে গিয়ে মঙ্গলবার দুপুরে মাটিতে পড়ে গিয়ে মৃত্যু হল দুখিনী মণ্ডল (৬৩) নামে এক বৃদ্ধার । এ দিন ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি এলাকার সরলা গ্রামে।
দেহ উদ্ধার
রেললাইন থেকে উদ্ধার হল পাড়া থানার চিতড়া গ্রামের বাসিন্দা কৃষ্ণপদ মাহাতোর (৪৩) দেহ। সোমবার আদ্রা-গোমো শাখার শাঁকা ও রুকনি স্টেশনের মাঝে দেহটি পাওয়া যায়।
ভূমিকম্পে ফাটল নবদ্বীপের এক মন্দিরে।
বাঁশুরিয়া...। বহরমপুরে গৌতম প্রামাণিকের তোলা ছবি।