Murshidabad Firing

টাকা, সোনার হার ছিনতাইয়ের চেষ্টা, দোকান থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ স্বর্ণকার! অবস্থা আশঙ্কাজনক

সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা থানার পাটিকাবাড়ি এলাকায়। জখম ব্যবসায়ীর নাম সুদর্শন বারিক। আশঙ্কাজনক অবস্থায় তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১১:৪০
Share:

আক্রান্ত স্বর্ণকারকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। —নিজস্ব ছবি।

দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী। হঠাৎ মাঝরাস্তায় তাঁর পথ আটকে গলার হার এবং টাকার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করলেন দুষ্কৃতীরা। বাধা দিতে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালান অভিযুক্তেরা।

Advertisement

সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা থানার পাটিকাবাড়ি এলাকায়। জখম ব্যবসায়ীর নাম সুদর্শন বারিক। আশঙ্কাজনক অবস্থায় তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে খবর, সুদর্শন পাটিকাবাড়ি বাজারে সোনার দোকান রয়েছে। সোমবার রাতে দোকান বন্ধ করে তিনি বিশ্বাসপাড়ার রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন। সেই সময় উল্টো দিক থেকে দু’টি বাইকে মোট চার জন আসছিলেন। তাঁরা সুদর্শনের পথ আটকান। অভিযোগ, স্বর্ণকারের সোনার হার এবং টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তাঁরা। সুদর্শন বাধা দিলে দুই রাউন্ড গুলি চালান অভিযুক্তেরা। একটি গুলি লাগে স্বর্ণকারের গায়ে।

Advertisement

গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা রাস্তায় বেরিয়ে আসেন। তাঁরা জখম অবস্থায় ওই স্বর্ণকারকে উদ্ধার করে প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement