Jiban Krishna Saha

এ বার জীবনকৃষ্ণের আন্দির বাড়িতে হানা দিল সিআইডি! তদন্তকারীদের দেখে পুকুরে মোবাইল ফেলেছিলেন প্রাক্তন বিধায়ক

বৃহস্পতিবার বিকেলে সিআইডির একটি বিশেষ প্রতিনিধি দল পৌঁছোয় বড়ঞা থানার আন্দি গ্রামে জীবনকৃষ্ণের আদি বসতবাড়ি ‘সাতকড়ি’ ভবনে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ২১:২৯
Share:

জীবনকৃষ্ণ সাহা। — ফাইল চিত্র।

মুর্শিদাবাদের বড়ঞার প্রাক্তন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে এ বার হানা দিল সিআইডি। নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে জেলে রয়েছেন জীবনকৃষ্ণ। যিনি বাড়িতে সিবিআই হানা হলে পুকুরে মোবাইল ছুড়ে ফেলেছিলেন। পরে ইডি তাঁকে গ্রেফতার করতে গেলে আবার নিজের মোবাইল ফোন বাড়ির পিছন দিকের ঝোপে ফেলে দেন বলে অভিযোগ।

Advertisement

বৃহস্পতিবার বিকেলে সিআইডির একটি বিশেষ প্রতিনিধি দল পৌঁছোয় বড়ঞা থানার আন্দি গ্রামে জীবনকৃষ্ণের আদি বসতবাড়ি ‘সাতকড়ি’ ভবনে। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছিল। তার তদন্তেই তল্লাশি অভিযানে নামে সিআইডি।

জীবনকৃষ্ণকে এর আগে ২০২৩ সালের ১৭ এপ্রিল গ্রেফতার করেছিল সিবিআই। সে বারও তাঁর বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। অভিযোগ, কেন্দ্রীয় আধিকারিকদের দেখে জীবনকৃষ্ণ দু’টি মোবাইল ফোন বাড়ির পাশের পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন। তিন দিন ধরে তল্লাশি চালিয়ে, পুকুরে ডুবুরি নামিয়ে, জল ছেঁচে সেই মোবাইল উদ্ধার করা হয়। যদিও তার থেকে ভাল করে তথ্য উদ্ধার করা সম্ভব হয়নি। এর পর ১৩ মাস জেলে ছিলেন জীবনকৃষ্ণ। পরে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান। ২০২৫ সালে আবার ইডির হাতে গ্রেফতার হন জীবনকৃষ্ণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement