Financial Fraud Case

অল্প সঞ্চয়ে বাড়তি আয়ের প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎকরে চম্পট অর্থলগ্নি সংস্থার, ক্ষতিগ্রস্ত মহিলারা

চলতি মাসেই জমানো টাকা সুদ-সহ ফেরত পাওয়ার কথা ছিল গ্রাহকদের। অভিযোগ, টাকা মেটানোর সময় আসতেই অফিসে তালা ঝুলিয়ে দেয় অভিযুক্ত সংস্থা। শনিবার সকালে গ্রাহকেরা অফিসে গিয়ে দেখেন, ঘরটি তালাবন্ধ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ০০:৪১
Share:

—প্রতীকী চিত্র।

চিট ফান্ডের নাম করে মহিলাদের সঙ্গে আর্থিক প্রতারণা। লক্ষাধিক টাকা নিয়ে চম্পট অর্থলগ্নি সংস্থার। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। সর্বশান্ত মহিলারা। এলাকায় চাঞ্চল্য।

Advertisement

সূত্রের খবর, প্রায় দুই বছর আগে ‘অগ্রগতি ওয়েলফেয়ার সোসাইটি’ নামের ওই সংস্থাটি এলাকার মহিলাদের স্বল্প সঞ্চয়ে বাড়তি আয়ের লোভ দেখিয়ে টাকা তোলা শুরু করে। এ ছাড়াও কম সুদে ঋণ দেওয়ারও প্রলোভন দেখায় ওই অর্থলগ্নি সংস্থা। সেই ফাঁদে পা দিয়ে একসপ্তাহ অন্তর অন্তর টাকা জমা করতে শুরু করেন এলাকার মহিলারা। চলতি মাসেই জমানো টাকা সুদ-সহ ফেরত পাওয়ার কথা ছিল গ্রাহকদের। অভিযোগ, টাকা মেটানোর সময় আসতেই অফিসে তালা ঝুলিয়ে দেয় অভিযুক্ত সংস্থা। শনিবার সকালে গ্রাহকেরা অফিসে গিয়ে দেখেন, ঘরটি তালাবন্ধ। এমনকি, সেই সংস্থার কর্মীদের ও মোবাইল ফোন বন্ধ। সঙ্গে সঙ্গে শান্তিপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ভু্ক্তভুগীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও খোঁজ মেলেনি অভিযুক্তদের ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement