মেয়েকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে দুর্ঘটনায় মৃত বাবা

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ ২৩:২৮
Share:

—প্রতীকী ছবি।

নবমীর বিকেলে বাইকে করে মেয়েকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে ছিলেন বাবা। উল্টো দিক থেকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা দেয় বাইকটিতে। ঘটনাস্থলে ছিটকে পড়ে বাবা ও মেয়ে। রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক বাবাকে মৃত বলে ঘোষণা করে। আশঙ্কা জনক অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। নদিয়ার কৃষ্ণনগরের ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রের খবর, মৃতের নাম কাশীনাথ মণ্ড, তিনি কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত মানিকতলার বাসিন্দা। সোমবার বিকেলে কাশীনাথ বাইকে করে ঠাকুর দেখতে বেরিয়ে ছিলেন। সেই সময় উল্টো দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়ে বাবা ও মেয়ে। স্থানীয়েরা ছুটে এসে কাশীনাথ ও তাঁর মেয়েকে উদ্ধার করে শক্তিনগর জেলে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবাকে মৃত বলে ঘোষণা করেন। সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মেয়ে। ঘাতক বাসটিকে আটক করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement