WB Assembly Elections 2026

নির্বিঘ্নে ভোট করতে ১২ হাজার জনের মুচলেকা নিয়েছে পুলিশ

এ ছাড়া জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক আর অর্জুন জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ পুলিশ জেলার বিভিন্ন বুথ ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ০৯:৩৬
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ভোট এলেই ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অপরাধীরা এলাকায় দাপিয়ে বেড়িয়ে ভোটারদের ভীত সন্ত্রস্ত করে তোলে। সে কারণেই ভয় দেখানো বা গন্ডগোল পাকাতে পারে এমন লোকজনকে চিহ্নিত করে পদক্ষেপের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে ভোটারদের আত্মবিশ্বাসী করে তুলতে কেন্দ্রীয় বাহিনীকে রুটমার্চ করানো, জেলাশাসক, পুলিশ সুপারদের এলাকা পরিদর্শন করার নির্দেশ এসেছে। সেই নির্দেশ মিলতেই জেলা নির্বাচন দফতর গণ্ডগোল পাকাতে পারে মুর্শিদাবাদের এমন প্রায় ১২ হাজার মানুষকে চিহ্নিত করে মুচলেকা লিখিয়ে নিয়েছে। সেই সঙ্গে ১৭০০ জন অশান্তি সৃষ্টিকারীকেও চিহ্নিত করে পদক্ষেপ করেছে পুলিশ প্রশাসন।

এ ছাড়া জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক আর অর্জুন জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ পুলিশ জেলার বিভিন্ন বুথ ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেছেন। তাঁর সঙ্গে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার সুরিন্দর সিংহ এবং মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মাক্কার ছিলেন।

জেলাশাসক আর অর্জুন বলেন, ‘‘ভোটারদের মনোবল বাড়াতে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করছে। জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ পুলিশ জেলায় আমরা ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেছি, মনোবল বাড়িয়েছি। ভয় দেখাতে পারে এমন লোকজনকে চিহ্নিত করে দুই জেলার পুলিশ পদক্ষেপ করছে।’’

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে ভোটের নির্ঘণ্ট প্রকাশ থেকে এ পর্যন্ত মুর্শিদাবাদ পুলিশ জেলায় ৭৯৬২ জনকে চিহ্নিত করা হয়েছে যারা গন্ডগোল করতে পারে। তার পরে আদালতে তাঁদের দিয়ে মুচলেকা নেওয়া হয়েছে গন্ডগোল করবে না বলে। আবার জঙ্গিপুর পুলিশ জেলার ৩ হাজার ৯৪২ জনকে চিহ্নিত করা হয়েছে যারা গন্ডগোল করতে পারে বলে। তাঁদেরও আদালতে মুচলেকা নেওয়া হয়েছে গণ্ডগোল করবে না বলে। এ ছাড়া মুর্শিদাবাদ পুলিশ জেলার ১২৮০ জন অশান্তি সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত হয়েছে এবং জঙ্গিপুর পুলিশ জেলার ৪৫২ জনকে অশান্তি সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারা যাতে ভোটে গণ্ডগোল করতে না পারে সে জন্য আইনী পদক্ষেপ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার মুর্শিদাবাদের জেলাশাসক আর অর্জুন রঘুনাথগঞ্জের একাধিক বুথ ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেছেন। তাঁর সঙ্গে ছিলেন সেখানকার পুলিশ সুপার সুরিন্দর সিংহ। শুক্রবার মুর্শিদাবাদের জেলাশাসক বেলডাঙার একাধিক বুথ ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন