West Bengal Election 2026

তালিকা থেকে নাম বাদ পড়া নিয়েই চলছে ভোটের প্রচার

সাম্প্রতিক লোকসভা ও বিধানসভা নির্বাচনে এই অঞ্চলে বিজেপি এগিয়ে থাকলেও, এবারের প্রচারে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ বড় করে সামনে এসেছে।

সম্রাট চন্দ

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ০৯:৫৬
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

নির্বাচন যত এগোচ্ছে, দক্ষিণ নদিয়ার রাজনীতিতে ততই জোরালো হচ্ছে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিষয়। বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই বাড়ি বাড়ি প্রচারে নেমে এই বিষয়টিকেই প্রধান হাতিয়ার হিসেবে তুলে ধরছে।

দক্ষিণ নদিয়া দীর্ঘদিন ধরেই বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সাম্প্রতিক লোকসভা ও বিধানসভা নির্বাচনে এই অঞ্চলে বিজেপি এগিয়ে থাকলেও, এবারের প্রচারে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ বড় করে সামনে এসেছে। অভিযোগ, কৃষ্ণগঞ্জ, চাকদহ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, কল্যাণী ও হরিণঘাটার মতো এলাকায় বহু মানুষের নাম তালিকা থেকেবাদ পড়েছে। এই অঞ্চলে মতুয়া ও উদ্বাস্তু জনগোষ্ঠীর প্রভাব যথেষ্ট। ফুলিয়া, শান্তিপুর, হাঁসখালি, তাহেরপুর, কুপার্স ক্যাম্প-সহ একাধিক এলাকায় এই ভোটব্যাঙ্ক নির্ণায়ক ভূমিকা পালন করে। ফলে নাম বাদ পড়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোরশুরু হয়েছে।

বিভিন্ন দল ভোটারদের ট্রাইব্যুনালে কী ভাবে আবেদন করতে হবে, সেই প্রক্রিয়াতেও সহায়তা করছে। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুমিত বিশ্বাস বলেন, “বহু বৈধ ভোটারের নাম বাদ পড়েছে। আমরা তাদের আইনি সহায়তা ও আবেদন প্রক্রিয়ায় সাহায্য করছি।”

তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশীষ গঙ্গোপাধ্যায় বলেন, “প্রথম দিন থেকেই আমাদের কর্মীরা মাঠে নেমে মানুষের পাশে দাঁড়িয়েছেন। যাদের নাম বাদ পড়েছে, তাদের পাশে থেকে প্রয়োজনীয় সাহায্য করা হচ্ছে।”

পাল্টা বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভানেত্রী অপর্ণা নন্দীর অভিযোগ, “রাজ্য সরকারের কর্মীরাই বেছে বেছে মানুষের নাম বাদ দিচ্ছেন। তৃণমূল এখন এই বিষয় নিয়ে অযথা রাজনীতি করছে। আমরা সত্যিটা মানুষের সামনে তুলে ধরছি। এই নাম বাদ পড়ার দায় তৃণমূলেরই”

সব মিলিয়ে, দক্ষিণ নদিয়ায় এবারের নির্বাচনী প্রচারে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিষয় এক বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে, যা ভোটের ফলাফলেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন