কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু আজ থেকে

নিবার্চন দূরে নয়। জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীও পা রাখতে শুরু করেছে। সেই আবহে বুধবার, নদিয়া জেলাশাসকের দফতরে জেলার বিডিও থেকে থানার অফিসার ইন চার্জ সকলের সঙ্গে এক দফা বৈঠক সেরে ফেললেন জেলাশাসক বিজয় ভারতী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৬ ০২:১০
Share:

শহর যেন তপ্ত না হয়। কৃষ্ণনগরে পৌঁছে গিয়েছে আধা সেনা। —সুদীপ ভট্টাচার্য

নিবার্চন দূরে নয়। জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীও পা রাখতে শুরু করেছে। সেই আবহে বুধবার, নদিয়া জেলাশাসকের দফতরে জেলার বিডিও থেকে থানার অফিসার ইন চার্জ সকলের সঙ্গে এক দফা বৈঠক সেরে ফেললেন জেলাশাসক বিজয় ভারতী। বৈঠকে, জেলার আনাচকানাচে বেশ কয়েকটি স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে আজ, বৃহস্পতিবার থেকে সেখানে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি বা রুট-মার্চ শুরু করা হবে বলে জেলাশাসক জানান। তিনি বলেন, ‘‘শুধু রুটমার্চ নয়, ওই টহলদারির ছবি ভিডিও করা হবে নিয়মিত। তার পরে তা পাঠানো হবে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে। এমনই নির্দেশ।’’

Advertisement

বৈঠকে স্থির হয়েছে, নির্বাচনের মুখে রাজনৈতিক দলগুলি তাদের বৈঠক কিংবা জনসভার জন্য অনুমতিও পাবে জেলার একটি জায়গা তেকেই, তা জেলাশাসকের দফতর। সরকারি কর্মী থেকে জেলা পুলিশের কর্তাদেরও জানিয়ে দেওয়া হয়েছে, কমিশনের নির্দেশ মেনে, দলমত নির্বিশেষে নিরপেক্ষভাবে কাজ করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement