অপহরণের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

নদিয়ার নাকশিপাড়ার এক ফল ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হল দুর্গাপুরের এক তৃণমূল নেতাকে। মঙ্গলবার গভীর রাতে অশোক সাহা ওরফে লিটন নামে ওই নেতা-সহ আরও দু’জনকে গ্রেফতার করে নাকাশিপাড়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ফল ব্যবসায়ী লিটনের পূর্ব পরিচিত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০১৫ ১৬:৩১
Share:

নদিয়ার নাকশিপাড়ার এক ফল ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হল দুর্গাপুরের এক তৃণমূল নেতাকে। মঙ্গলবার গভীর রাতে অশোক সাহা ওরফে লিটন নামে ওই নেতা-সহ আরও দু’জনকে গ্রেফতার করে নাকাশিপাড়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ফল ব্যবসায়ী লিটনের পূর্ব পরিচিত। তবে তাঁকে কেন এবং কীভাবে অপহরণের পরিকল্পনা করলেন লিটন তা এখনও খুব স্পষ্ট হয়নি।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর থেকে অপহরণ করা হয় শঙ্কর দাস নামে এক ফল ব্যবসায়ীকে। তাঁকে নিয়ে আসা হয় দুর্গাপুরের বিধাননগর এলাকার একটি হোটেলে। সেখান থেকেই শঙ্করবাবুর স্ত্রীকে ফোন করে বলা হয়, ৮ লক্ষ টাকা নিয়ে দেখা করতে।

শঙ্করবাবুর স্ত্রী গোটা ঘটনা পুলিশকে জানালে, নাকাশিপাড়া থানা ওই মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখে বিধাননগরে গিয়ে পৌঁছয় এবং সেই সূত্রেই শেষ পর্যন্ত লিটনকে গ্রেফতার করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement