TMC

তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যাম, বাড়ি ভাঙচুরের অভিযোগ ডোমকলে

শেষ দফা নির্বাচনের সকাল থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ১১:০১
Share:

এলাকা পরিদর্শন করছে কেন্দ্রীয় বাহিনী। -নিজস্ব চিত্র।

শেষ দফা নির্বাচনের সকাল থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকল।

Advertisement

ডোমকলের ২০১ নম্বর বুথ চত্বরে বেশ কয়েকটি বাড়ি ও দোকানে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূলের তরফেও পাল্টা অভিযোগ আনা হয় বাম-কংগ্রেসের জোটের বিরুদ্ধে।

খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশের বিশাল বাহিনী। রুট মার্চ করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।

Advertisement

বৃহস্পতিবার আবার ডোমকলের ১৯১ এবং ১৯২ নম্বর বুথ জ্যামের অভিযোগ ওঠে। যা নিয়েও সকাল থেকে উত্তেজনা রয়েছে এলাকায়। ডোমকল বিধানসভার রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে বুথ জ্যাম করে রাখার অভিযোগ ওঠে শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা তাড়া করলে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা।

দু’টি ঘটনারই অভিযোগ পৌঁছেছে নির্বাচন কমিশনের কাছে। বিষয়টি খতিয়ে দেখছে কমিশন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement