Samsherganj

বিজেপির মঞ্চে

প্রধান বক্তা ছিলেন মহিলা মোর্চার বিভাগীয় ইনচার্জ আশা বাজপেয়ী। পারুল ও পিঙ্কি পরে জানান, বিজেপির সমর্থনে প্রয়োজনে প্রচারে নামবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ০০:৫৮
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ধুলিয়ান পুর লজে বিজেপির মহিলা মোর্চার সম্মেলনে দেখা গেল শমসেরগঞ্জের গোলমালে নিহত হরগোবিন্দ দাসের স্ত্রী পারুল দাস ও ছেলে চন্দন দাসের স্ত্রী পিঙ্কি দাসকে। সম্মেলনে শমসেরগঞ্জের প্রার্থী ষষ্ঠীচরণ ঘোষ ছিলেন। প্রধান বক্তা ছিলেন মহিলা মোর্চার বিভাগীয় ইনচার্জ আশা বাজপেয়ী। পারুল ও পিঙ্কি পরে জানান, বিজেপির সমর্থনে প্রয়োজনে প্রচারে নামবেন। গত বছর ১২ এপ্রিল শমসেরগঞ্জের জাফরাবাদে খুনের ঘটনাটি ঘটে। তাতে ১৩ জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে জঙ্গিপুরের একটি আদালত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন