ঋত্বিক নাট্যগোষ্ঠীর কর্ণধার গৌতম রায়চৌধুরির চতুর্থ প্রয়াণ বছর উদযাপন করা হল গত ২৪ জুন বহরমপুর রবীন্দ্রসদনে। প্রথম পর্বে ছিল প্রদর্শনী বিতর্ক। বিতর্কের বিষয়— ‘বর্তমানে থিয়েটার সামাজিক দায়বদ্ধতা থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করছে।’ বিতর্কের পক্ষে বলেন বিশিষ্ট নাট্য সমালোচক ও প্রাবন্ধিক রঞ্জন গঙ্গোপাধ্যায়। বিপক্ষে বলেন বিশিষ্ট নাট্যকার চন্দন সেন। সভাপতি সুগত সেন। দ্বিতীয় পর্বে মঞ্চস্থ হয় নাটক ‘সদর অন্দর’।