বেলডাঙা থানার চৈতন্যপুর-২ পঞ্চায়েতে ১০০ দিনের কাজের টাকা বিলিতে অনিয়মের অভিযোগ উঠল। কয়েক বছর ধরে একশো দিনের কাজের টাকা শ্রমিকদের হাতে হাতে দেওয়ার নিয়ম উঠে দিয়েছে। শ্রমিকদের পারিশ্রমিক ব্যাঙ্ক বা পোস্ট অফিসের মাধ্যমে ওই প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে দেওয়ার কথা। কিন্তু অভিযোগ, এলাকার কালীতলা পোস্ট অফিসের এক কর্মী ১০০ দিনের কাজের টাকা শ্রমিকের দেওয়ার আগে শ্রমিকদের তাঁর বাড়িতে ডেকে সই করাচ্ছেন। কিন্তু কেন বা কী কাগজে তিনি শ্রমিকদের সই করাচ্ছেন তা জানাচ্ছেন না। কোনও শ্রমিক তাঁর পাওনার সম্পর্কে জানতে চাইলেও জানতে পারছেন না। এ ব্যাপারে এলাকার কয়েকজন শ্রমিক স্থানীয় বিডিও-র কাছে নালিশ জানিয়েছেন। বেলডাঙা-১ ব্লকের বিডিও শুভ্রাংশু মণ্ডল জানান, তিনি অভিযোগ পেয়েছেন। বিষয়টির তদন্ত চলছে। অভিযুক্ত ওই পোস্ট অফিসের কর্মী অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘রাজনৈতিক উদ্দেশ্যে এলাকার কিছু মানুষ আমাদের বিরুদ্ধে এ রকম মিথ্যা অভিযোগ করছেন।