কিষান সভার অধিবেশন

রবিবার শেষ হল সংযুক্ত কিষান সভার জেলা অধিবেশন। বেলডাঙার নেতাজী পার্কে এই সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৮৬ জন কাউন্সিল সদস্য উপস্থিত ছিলেন। সভায় কৃষকদের নানা দাবি দাওয়ার কথা উঠে আসে। যেমন— কৃষককে ফসলের ন্যায্য দাম দেওয়া, কৃষি সহায়ক যন্ত্রপাতি ও সারের দাম নিয়ন্ত্রণে রাখা, ৬০ বছরের উপরের সকল কৃষককে ভাতা দেওয়া ইত্যাদি। সংযুক্ত কিষান সভার জেলা সভাপতি সিরাজুল ইসলাম জানান, দাবিগুলি সরকারের কাছে জানানো হয়েছে। দ্রুত কার্যকর না হলে জেলাজুড়ে অবস্থান বিক্ষোভ হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুন ২০১৫ ০১:১০
Share:

রবিবার শেষ হল সংযুক্ত কিষান সভার জেলা অধিবেশন। বেলডাঙার নেতাজী পার্কে এই সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৮৬ জন কাউন্সিল সদস্য উপস্থিত ছিলেন। সভায় কৃষকদের নানা দাবি দাওয়ার কথা উঠে আসে। যেমন— কৃষককে ফসলের ন্যায্য দাম দেওয়া, কৃষি সহায়ক যন্ত্রপাতি ও সারের দাম নিয়ন্ত্রণে রাখা, ৬০ বছরের উপরের সকল কৃষককে ভাতা দেওয়া ইত্যাদি। সংযুক্ত কিষান সভার জেলা সভাপতি সিরাজুল ইসলাম জানান, দাবিগুলি সরকারের কাছে জানানো হয়েছে। দ্রুত কার্যকর না হলে জেলাজুড়ে অবস্থান বিক্ষোভ হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement