শো শুরু ২২ ডিসেম্বর। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে এবং নবদ্বীপ পুরসভার সহযোগিয়তায় এই প্রথম নবদ্বীপে অনুষ্ঠিত হতে চলেছে অন্তঃবঙ্গ নাট্য উৎসব। আগামি ২২ থেকে ২৭ ডিসেম্বর, ছ’ দিনের এই উৎসবে রাজ্যের বিভিন্ন জেলার প্রতিষ্ঠিত নাট্য দল এবং স্থানীয় নাট্য দলগুলি নবদ্বীপ রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে মোট তেরোটি নাটক মঞ্চস্থ হবে। তার জন্য জোর কদমে মহড়া শুরু হয়েছে।