দাদাকে পিটিয়ে খুন, অভিযোগ

দাদা ফড়িং দাসকে (৫৫) নেশার ঘোরে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। রবিবার বিকেলের সুতির বাগডাঙায় ঘটনা। আহত অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতাল থেকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ফড়িংয়ের। পুলিশ জানায়, ফড়িংবাবুদের পাঁচ ভাই গ্রামে পাশাপাশি থাকেন। অভিযুক্ত ছোট ভাই সৌভাগ্য দাস প্রায় মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে পরিজনদের গালাগালি, মারধর করত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৫ ০২:২৪
Share:

দাদা ফড়িং দাসকে (৫৫) নেশার ঘোরে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। রবিবার বিকেলের সুতির বাগডাঙায় ঘটনা। আহত অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতাল থেকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ফড়িংয়ের। পুলিশ জানায়, ফড়িংবাবুদের পাঁচ ভাই গ্রামে পাশাপাশি থাকেন। অভিযুক্ত ছোট ভাই সৌভাগ্য দাস প্রায় মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে পরিজনদের গালাগালি, মারধর করত। এ দিন ফড়িং উঠোনে বসে বাঁশের কঞ্চি কাটছিলেন। তখন বাড়ি ঢুকে দাদাকে দেখে গালাগালি করতে শুরু করে সৌভাগ্য। দাদা প্রতিবাদ করলে উঠোনের পাশে পড়ে থাকা বাঁশ দিয়ে এলোপাথারি দাদার মাথার মারতে থাকে সে। তার জেরেই মৃত্যু বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement