জলঙ্গিতে নিখোঁজ হওয়ার দু’দিন পরে দেহ মিলল সৌম্যজিৎ দত্ত (১৪) নামে এক পড়ুয়ার। তার বাড়ি কৃষ্ণনগরের ঘূর্ণীতে। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশেই জলঙ্গিতে স্নান করতে নেমে তলিয়ে যায় ওই ছাত্র। শনিবার সকালে ঘূর্ণীর ঘাটেই তার দেহ উদ্ধার হয়। অন্যদিকে, শুক্রবার দুপুরে শান্তিপুরের বড়বাজার ঘাটে স্নান করতে নেমে ভাগীরথীর জলে তলিয়ে যান শান্তিপুরের রামকৃষ্ণ কলোনির বাসিন্দা অমিত চাকি (২৪)। শনিবার দুপুরে তাঁর দেহ উদ্ধার হয়।