নিখোঁজ ব্যবসায়ী

রহস্যজনক ভাবে কলকাতায় এসে নিখোঁজ হলেন বেথুয়াডহরির এক ব্যবসায়ী। তাঁর নাম দুর্গাদাস চৌধুরী। বাড়ি বেথুযাডহরির বুধবার হাটতলা এলাকায়। এলাকারই একটি মনোহারির দোকানের মালিক ওই ব্যক্তি শনিবার সকালে ট্রেনে চেপে দোকানের মাল কিনতে কলকাতার বড়বাজারে যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৫ ০১:০৩
Share:

রহস্যজনক ভাবে কলকাতায় এসে নিখোঁজ হলেন বেথুয়াডহরির এক ব্যবসায়ী। তাঁর নাম দুর্গাদাস চৌধুরী। বাড়ি বেথুযাডহরির বুধবার হাটতলা এলাকায়। এলাকারই একটি মনোহারির দোকানের মালিক ওই ব্যক্তি শনিবার সকালে ট্রেনে চেপে দোকানের মাল কিনতে কলকাতার বড়বাজারে যান। তারপর থেকে আর তাঁর খোঁজ মিলছে না। পুলিশ জানিয়েছে, শেষবার ওই ব্যক্তির মোবাইলের সিগন্যাল হুগলির সিঙ্গুরে পাওয়া গিয়েছে। তারপর থেকে কোনও সিগন্যাল মিলছে না।

Advertisement

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মাঝেমধ্যেই দুর্গাদাসবাবু সকালের ট্রেনে কলকাতায় মালপত্র কিনতে যেতেন। আবার বিকেলের ফিরেও আসতেন। এ দিন বিকেল গড়িয়ে রাত নামলেও তিনি বাড়ি ফেরেননি। শেষমেশ রবিবার সকালে তাঁর পরিবারের তরফে নাকাশিপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। দুর্গাদাসবাবুর ছেলে সুশান্ত দাসচৌধুরী বলেন, ‘‘কলকাতার মহাজনদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, বাবা সে দিন সাড়ে তিনটে নাগাদ কলকাতা থেকে বার হন। তারপর কেনই বা সিঙ্গুরে গেলেন, বুঝতে পারছি না। বাবা অত্যন্ত ভাল মানুষ। ওঁর কোনও শত্রু আছে বলেই জানা নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement