পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ার নাট্যকর্মীদের জন্য সপ্তাহব্যাপী একটি আবাসিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করছে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি। ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে বয়স ও ন্যূনতম মাধ্যমিক পাশ হলে এবং কমপক্ষে পাঁচ বছর নাটক করার অভিজ্ঞতা থাকলে ২০ জুলাই সোমবার পুরুলিয়া শহরের সায়েন্স সেন্টারে আসতে বলা হচ্ছে। সকাল ১০টা থেকে সাক্ষাৎকার। যোগ্য শিক্ষার্থী পাওয়া গেলে শিবিরটি ২৮ জুলাই থেকে ৪ অগস্ট পর্যন্ত চলবে।