পিছোল শুনানি

কংগ্রেসের ডাকা বাংলা বন্‌ধের দিন জেলা ভূমি প্রশাসনিক ভবনের সামনে অধীর চৌধুরী জামা খুলে প্রতিবাদ জানানোর ঘটনায় জামিন অযোগ্য ধারায় অধীর চৌধুরী-সহ বেশ কয়েক জনের নামে মামলা করে পুলিশ। শুক্রবার জেলা জজ আদালতে ওই মামলার আগাম জামিনের শুনানি ছিল। এর আগে তিন বার মামলার শুনানি পিছিয়ে যায় পুলিশ আদালতে কেস ডায়েরি জমা দিতে না পারার কারণে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৫ ০১:০৭
Share:

কংগ্রেসের ডাকা বাংলা বন্‌ধের দিন জেলা ভূমি প্রশাসনিক ভবনের সামনে অধীর চৌধুরী জামা খুলে প্রতিবাদ জানানোর ঘটনায় জামিন অযোগ্য ধারায় অধীর চৌধুরী-সহ বেশ কয়েক জনের নামে মামলা করে পুলিশ। শুক্রবার জেলা জজ আদালতে ওই মামলার আগাম জামিনের শুনানি ছিল। এর আগে তিন বার মামলার শুনানি পিছিয়ে যায় পুলিশ আদালতে কেস ডায়েরি জমা দিতে না পারার কারণে। এদিনও আদালতে কেস ডায়েরি জমা দিতে পারেনি পুলিশ। আগামী ১৫ ডিসেম্বর ওই মামলার ফের শুনানির দিন ঘোষণা করেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা বিচারক সুজিতকুমার মেহরত্রা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement