পুজো উপলক্ষে নাটক, যাত্রাপালা

টানা ছ’দিন, ২২ নভেম্বর পর্যন্ত চলবে ভারত সেবাশ্রম সঙ্ঘের বেলডাঙা শাখার উদ্যোগে শুরু হওয়া জগদ্ধাত্রী পুজো ও সাংস্কৃতিক উৎসব। ১৬ নভেম্বর দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা বেলডাঙা শহর পরিক্রমা করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৫ ০০:৩৯
Share:

টানা ছ’দিন, ২২ নভেম্বর পর্যন্ত চলবে ভারত সেবাশ্রম সঙ্ঘের বেলডাঙা শাখার উদ্যোগে শুরু হওয়া জগদ্ধাত্রী পুজো ও সাংস্কৃতিক উৎসব। ১৬ নভেম্বর দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা বেলডাঙা শহর পরিক্রমা করে। শোভাযাত্রায় আদিবাসী নৃত্য, রণপা সহ রাইবেশে নৃত্য, খোল কর্তাল, নগর কীর্তন ছিল। ১৭ তারিখ থেকে শুরু হয়েছে পুজোপাঠ ও ভোগ আরতি। ২০ নভেম্বর দুপুরে অন্নকূট ভোগ ও বিশেষ পূজারতি। সঙ্গে প্রসাদ বিতরণ। সন্ধ্যায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বেশ কয়েক’টি স্কুলের পড়ুয়াদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশিত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে চলবে যাত্রা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement