দেবগ্রামে অধীর চৌধুরী। ছবি: সুদীপ ভট্টাচার্য।
দেবগ্রামে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে আবারও বিজেপি ও তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। বৃহস্পতিবার দেবগ্রামের এ সি বিদ্যাপীঠ স্কুলের সভাকক্ষে কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘‘এখন রাজনীতি মানে গোমাংস। গরু নিয়ে রাজনীতি চলছে। অথচ গরু পাচার বন্ধে পদক্ষেপ কারছে না বিজেপি সরকার।’’ একই সঙ্গে তাঁর অভিযোগ, ‘‘গোমাংস নিয়ে বিজেপির রাজনীতি চলছেই। তা নিয়ে কোনও কথা বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ দু’জনের মধ্যে সখ্য হয়েছে।’’ মদন মিত্রকে নিয়ে আদালতের রায় নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘‘মদনের জামিন কী করে হল? আঁতাতের ফলেই হয়েছে। আর এমন রায় এই প্রথম শুনলান। গৃহবন্দি করে রাখার রায়ের কথা আগে শুনুনি। তবে বিচার প্রক্রিয়ার উপরে আমাদের ভরসা আছে।’’অধীরের দাবি, ‘‘২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই রাজ্য সরকার কাউকে চাকরি দেবে না বলেই প্রশ্ন ফাঁসের নাটক করছে।’’