শিক্ষক স্কুলে এসেও ক্লাস নেন না! দিনভর ব্যস্ত থাকেন ফেসবুকে। এমনই অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুরে স্কুলে গিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। লালবাগের কুর্মিতলা হাইস্কুলের ঘটনা। অভিভাবক ও পড়ুয়াদের একাংশের অভিযোগ, গত এক বছর ধরে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক অমিত পোদ্দার ক্লাসে নিয়মিত আসেন না। এলেও সারাক্ষণ মোবাইল ও ফেসবুক নিয়েই ব্যস্ত থাকেন। যাঁর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ, সেই অমিত পোদ্দার বলেন, ‘‘আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে।’’