শিক্ষককে শো-কজ

সামনে বিধানসভা ভোটের আগে এলাকার সমস্ত বুথের ছবি পাঠাতে হবে। ১৯ ডিসেম্বর নির্বাচন কমিশনের কাছ থেকে এমনই নির্দেশ পান কান্দির বিডিও সুরজিৎ রায়। তিনি জানান, ২৮ ডিসেম্বরের মধ্যে ওই ছবি কমিশনের কাছে পাঠানোর কথা ছিল। বেশিরভাগ বুথই রয়েছে স্কুলগুলিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৫ ০২:১৫
Share:

সামনে বিধানসভা ভোটের আগে এলাকার সমস্ত বুথের ছবি পাঠাতে হবে। ১৯ ডিসেম্বর নির্বাচন কমিশনের কাছ থেকে এমনই নির্দেশ পান কান্দির বিডিও সুরজিৎ রায়। তিনি জানান, ২৮ ডিসেম্বরের মধ্যে ওই ছবি কমিশনের কাছে পাঠানোর কথা ছিল। বেশিরভাগ বুথই রয়েছে স্কুলগুলিতে। তাই সব স্কুল খোলা রাখতে বলা হয়েছিল। বুধবার বিডিও বিভিন্ন স্কুলে যান ছবি তুলতে। তিনি দেখেন নির্দেশ দেওয়া সত্ত্বেও ব্লকের দশটি স্কুল বন্ধ রয়েছে। অগত্যা সেখান থেকে ছবি না তুলেই চলে আসতে হয় বিডিওকে। এরপরই নির্দেশ ভেঙে কেন ওই স্কুলগুলি বন্ধ রাখা হয়েছিল, তা জানতে চেয়ে বিডিও সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকদের শো-কজ নোটিশ পাঠিয়েছেন। সুরজিৎ রায় বলেন, “নির্বাচনের কাজে সকলের সাহায্য করা জরুরি। প্রধান শিক্ষকদের স্কুল খুলে রাখতে বলা হয়েছিল। সেই নির্দেশ অমান্য করায় দশ জন প্রধান শিক্ষককে শো-কজ করা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement