সাইকেল চুরির অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার হরিহরপাড়ার ঘটনা। এ দিন স্বরূপপুর গ্রামের বাসিন্দা রাকিবুল আনসারি ও বিডিও অফিস পাড়ার বাসিন্দা বাদশা আলিকে সাইকেল চুরির অভিযোগে এলাকার বাসিন্দারা আটকে রাখে। তাদের মারধরও করা হয়। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে। থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করে পুলিশ।