হরিহরপাড়া উচ্চ-মাধ্যমিক স্কুলের ৫৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হল। একদিনের ওই ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শনিবার। এ দিন হরিহরপাড়া ফুটবল ময়দানে প্রতিযোগিতার উদ্ধোধন করেন হরিহরপাড়ার বিডিও সুশান্ত বালা। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার শাসমল জানান, প্রতিযোগিতার ৩৮টি ইভেন্ট প্রায় ২০০ জন পড়ুয়া অংশ নিয়েছিল।