হেরোইন তৈরির উপকরণ-সহ দু’জনকে গ্রেফতার করল পুলিশ। বাংলাদেশের সীমানা লাগোয়া লালগোলার কৃষ্ণপুর গ্রাম থেকে শুক্রবার তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম রামচন্দ্র হালদার ও বরজাহান শেখ। রামচন্দ্র হালদারের বাড়ি কৃষ্ণপুরে। বরজাহানের বাড়ি দামোদরপুর গ্রামে। মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কে খান্নান বলেন, ‘‘রামচন্দ্রের বাড়িতে ৫ জনে মিলে হেরোইন তৈরি করছিল। পুলিশ অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করে। বাকি ৩ জন পালিয়ে যায়।’’