Arrest

৫০ কোটির মাদক-সহ গ্রেফতার পাচার চক্রের পান্ডা শেখ মুনিরের স্ত্রী

গত জানুয়ারি মাসে কয়েকশো কোটি টাকারমাদক-সহ মুনিরকে গ্রেফতার করে ফিলিপিন্সের পুলিশ। মুনিরের সঙ্গে তার এক সঙ্গীকেও গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি,শইস্থার কাছ থেকে ২০৬ গ্রাম কোকেন, ৩৪৬০ গ্রাম হাইড্রোপোনিক গাঁজা-সহ উন্নত মানের বিভিন্নধরনের মাদক বাজেয়াপ্ত করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ০৯:২২
Share:

— প্রতীকী চিত্র।

বিধানসভা নির্বাচনের মুখে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের পান্ডা শেখ মুনিরের স্ত্রী শইস্থা খানকে গ্রেফতার করল নার্কোটিক্স কন্ট্রোল বুরো (এনসিবি)। ধৃতের কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকার মাদকবাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি তদন্তকারীদের।

প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে কয়েকশো কোটি টাকারমাদক-সহ মুনিরকে গ্রেফতার করে ফিলিপিন্সের পুলিশ। মুনিরের সঙ্গে তার এক সঙ্গীকেও গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি,শইস্থার কাছ থেকে ২০৬ গ্রাম কোকেন, ৩৪৬০ গ্রাম হাইড্রোপোনিক গাঁজা-সহ উন্নত মানের বিভিন্নধরনের মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে তরল মাদকের কয়েকটি বোতলও উদ্ধার করাহয়েছে।

তদন্তকারীদের দাবি, বেশ কয়েক বছর ধরে শেখ মুনিরের খোঁজেতল্লাশি চলছিল। গত জানুয়ারি মাসে কলকাতা থেকে বিদেশে পালিয়ে যায় মুনির। যদিও মুনির পালানোর পরেও তার স্ত্রী শইস্থা কয়েক জন সঙ্গীকে নিয়ে একবালপুর থানা এলাকায় মাদক পাচারেরকারবার চালু রেখেছিল। বিদেশ থেকে মাদক নিয়ে এসে কলকাতা-সহ ভারতের নানা প্রান্তে পৌঁছেদিত সে। সম্প্রতি বিপুল পরিমাণ মাদক শহরে এসে পৌঁছেছে বলেখবর পান এনসিবি-র গোয়েন্দারা। তার পরেই শুক্রবার রাত থেকে তল্লাশি অভিযান চালিয়ে শইস্থা ও তার এক সঙ্গী গ্রিভেল রাসেলডি’সুজাকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, আন্তর্জাতিক মাদক পাচার চক্রের বহু পান্ডা কলকাতায় গা-ঢাকা দিয়ে রয়েছে। শইস্থা ও তার সঙ্গীকে জেরা করে ওই সব পান্ডার খোঁজ করা হবে। এখনও পর্যন্ত কলকাতায় প্রচুর পরিমাণ মাদক মজুত রয়েছে বলে দাবি তদন্তকারীদের।

শনিবার শইস্থা ও তার সঙ্গী গ্রিভেল রাসেল ডি’সুজাকেআলিপুর আদালতে পেশ করা হয়। শইস্থাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। ডি’সুজাকে সাত দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন