Malda Blast

মালদহে ফের বিস্ফোরণ! আম কুড়োতে গিয়ে জখম তিন নাবালক, গুরুতর আহত সপ্তম শ্রেণির এক ছাত্র, উত্তেজনা

মঙ্গলবার সকালে আচমকা প্রবল শব্দে কেঁপে ওঠে মালদহের ইংরেজবাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাহান্ন বিঘা এলাকা। শব্দের উৎস খুঁজতে গিয়ে গ্রামবাসীরা দেখেন গ্রাম থেকে ১০০ মিটার দূরে একটি আমবাগানে জখম অবস্থায় তিন নাবালক পড়ে রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১৪:১২
Share:

দুর্ঘটনাস্থলে পুলিশ। —নিজস্ব চিত্র।

আম কুড়োতে গিয়ে বোমা বিস্ফোরণে জখম তিন নাবালক। তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। মালদহ মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে তার। মঙ্গলবার সকালে বিস্ফোরণের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। তাঁরা নিরাপত্তার দাবি জানিয়েছেন।

Advertisement

মঙ্গলবার সকালে আচমকা প্রবল শব্দে কেঁপে ওঠে মালদহের ইংরেজবাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাহান্ন বিঘা এলাকা। শব্দের উৎস খুঁজতে গিয়ে গ্রামবাসীরা দেখেন গ্রাম থেকে ১০০ মিটার দূরে একটি আমবাগানে জখম অবস্থায় তিন নাবালক পড়ে রয়েছে। তাদের পরিবারের দাবি, আম কুড়োতে গিয়েছিল। সেই সময় গোলাকার কিছু একটা দেখে বল ভেবে কুড়োতে যায় তারা। তখনই বিস্ফোরণ হয়। আহতদের মধ্যে রয়েছেন সপ্তম শ্রেণির এক পড়ুয়া। নাম দীপ রায়। সেই সবচেয়ে বেশি জখম হয়েছে। ছেলেটির বাবা মঙ্গল রায় পেশায় টোটোচালক। তিনি জানান, মালদহ মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে ছেলের। চিকিৎসক তাঁকে জানিয়েছেন, গুরুতর জখম হয়েছে দীপ।

এলাকাবাসীদের দাবি, বিস্ফোরণস্থলের অদূরে তৃণমূলের একটি কার্যালয় রয়েছে। তার কিছু দূরে আমবাগানে প্রতি দিন জুয়ার আসর বসে। কে বা কারা আমবাগানে বিস্ফোরক লুকিয়ে রেখেছেন, তার দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন সকলে।

Advertisement

বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল ইংরেজবাজার থানার পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি তাসের বান্ডিল এবং দেশলাই বাক্স উদ্ধার হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement