India-Bangladesh Border

মেখলিগঞ্জে অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় বিএসএফের রবার বুলেটে জখম এক বাংলাদেশি অনুপ্রবেশকারী! ভর্তি হাসাপাতেল

বিএসএফের তরফে এ বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন এবং গণ ভোটের আগে এই ধরনের ঘটনাটি অনেককেই ভাবিয়ে তুলেছে। এ বিষয়ে বিএসএফের স্থানীয় কর্তারা সরাসরি কোনও মন্তব্য করতে রাজি হননি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৫
Share:

— প্রতীকী চিত্র।

অবৈধভাবে সীমান্ত পেরোনোর চেষ্টা রুখতে বন্দুক থেকে রবার বুলেট ছোড়েন বিএসএফ। এতেই জখম হন এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। ঘটনাটি মঙ্গলবার ঘটেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ সীমান্তে।

Advertisement

জানা গিয়েছে, ওই যুবক বাংলাদেশের নীলফামারীর জেলার বাসিন্দা। তিনি মেখলিগঞ্জের উন্মুক্ত সীমানা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। সে সময় বিএসএফ একটি রবার বুলেট ছোড়েন। ওই বুলেটের আঘাতে যুবক আহত হন বলে জানা গিয়েছে। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় মেখলিগঞ্জ সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

বিএসএফের তরফে এ বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন এবং গণ ভোটের আগে এই ধরনের ঘটনাটি অনেককেই ভাবিয়ে তুলেছে। এ বিষয়ে বিএসএফের স্থানীয় কর্তারা সরাসরি কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে রবার বুলেটের আঘাতে জখম হওয়া এক ব্যক্তি মেখলিগঞ্জ মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন থাকার কথা স্বীকার করে নিয়েছেন মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল সুপার তাপস দাস। এ দিন ওই যুবকের থেকে থেকে বাংলাদেশের পরিচয় পত্র পাওয়া গিয়েছে বলেও জানা গিয়েছে। মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা জানান, ঘটনার বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

Advertisement

তবে প্রশ্ন উঠছে কী ভাবে ওই যুবক ভারতে এসেছিলেন? এর পিছনে অন্য কোনও চক্র জড়িত রয়েছেন কি না ইত্যাদি বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের তরফেও। ঘটনার পর এলাকায় বিএসএফের নজরদারিও আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। অনেকেই জানিয়েছেন, মেখলিগঞ্জের বিভিন্ন উন্মুক্ত সীমান্ত এলাকাগুলি মাঝেমধ্যেই চোরাকারবারিদের ঘাঁটিতে পরিণত হয়। অনুপ্রবেশের অভিযোগও উঠে আসছে প্রায়ই। এই অবস্থায় সীমান্তে নিরাপত্তা আরও কঠোর করা দরকার বলে মনে করছেন অনেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement