Murder At Tea Garden

বান্ধবী নিয়ে গন্ডগোল, গলায় বেল্ট পেঁচিয়ে দশম শ্রেণির ছাত্রকে খুন! চা-বাগানে দেহ ফেলে পালাল বন্ধু

খুন হওয়া কিশোরের বাড়ি মাটিগাড়ার শিমুলতলা এলাকায়। দশম শ্রেণির ছাত্র সে। পুলিশ সূত্রে খবর, গত শনিবার থেকে তার খোঁজ পাচ্ছিল না পরিবার। মাটিগাড়া থানায় নিখোঁজ ডায়েরি হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৫
Share:

গ্রাফিক: এআই সহায়তায় প্রণীত।

শ্বাসরোধ করে খুন দশম শ্রেণির ছাত্রকে । সুকনার চা বাগান থেকে রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। ত্রিকোণ প্রেমের যোগ রয়েছে , অনুমান পুলিশের।

Advertisement

দু’দিন খোঁজ মেলেনি। শেষে দার্জিলিং জেলার সুকনার একটি চা-বাগান থেকে দশম শ্রেণির এক ছাত্রের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ। অভিযোগ, শ্বাসরোধ করে খুন করা হয়েছে বছর ষোলোর ছেলেটিকে। তার এক বন্ধুকে জিজ্ঞাসাবাদ করতেই ‘চাঞ্চল্যকর তথ্য’ পেলেন তদন্তকারীরা। এখন মূল অভিযুক্ত, নাবালকের আর এক বন্ধুর খোঁজে পুলিশ।

খুন হওয়া কিশোরের বাড়ি মাটিগাড়ার শিমুলতলা এলাকায়। দশম শ্রেণির ছাত্র সে। পুলিশ সূত্রে খবর, গত শনিবার থেকে তার খোঁজ পাচ্ছিল না পরিবার। মাটিগাড়া থানায় নিখোঁজ ডায়েরি হয়। তার পরেও ছেলের খোঁজ না মেলায় গাফিলতির অভিযোগে থানায় বিক্ষোভ দেখান পরিবারের লোকজন। তবে পুলিশের তরফে মৃত তদন্ত জারি ছিল। মোবাইলের কল রেকর্ডের সূত্র ধরে ছাত্রের এক বন্ধুকে ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার পরেই দেহের খোঁজ মেলে।

Advertisement

পুলিশ সূত্রে বছর, গত শনিবার বছর চব্বিশের রাজ পাসোয়ান ওই নাবালককে ফোন করে সুকনার চা-বাগানে ডেকে নিয়ে যান। বয়সের ফারাক থাকলেও দু’জনেরই বন্ধু হিসাবে মেলামেশায় বাধা ছিল না। সে দিন চা-বাগানে দু’জনের মারামারি হয়। ধস্তাধস্তির সময় ছেলেটির গলায় বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করেন রাজ। ওই সময় সেখানে উপস্থিত ছিল ছাত্রের আর এক বন্ধু। তাকে জিজ্ঞাসাবাদ করে সোমবার গভীর রাতে সুকনার চা-বাগানে যায় পুলিশ। উদ্ধার হয় ছাত্রের দেহ।

প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ত্রিকোণ প্রেমের জেরেই এই খুন। রাজ এবং দশম শ্রেণির ওই ছাত্রের মধ্যে কোনও এক তরুণীকে নিয়ে বিবাদ হয়। সেখান থেকেই খুন। অভিযুক্তের বিরুদ্ধে অপহরণের পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ৩০২ এবং ২০১ ধারায় মামলা রুজু করছে পুলিশ। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। মূল অভিযুক্তকে পুলিশ খুঁজছে। গ্রেফতার করা হয়েছে দ্বিতীয় জনকে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি রাকেশ সিংহ বলেন, ‘‘আমাদের অনুমান, গন্ডগোলের মাঝে কোনও বান্ধবীর বিষয় রয়েছে৷ একজন গ্রেফতার হয়েছে। তবে ধৃত যেহেতু নাবালক, তাকে জুভেনাইল আদালতে হাজির করার পর দার্জিলিঙের কোনও হোমে নিয়ে যাওয়া হবে৷ সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement