গায়ে চুলকানির পাউডার

প্রাক্তন শিক্ষকের টাকা লুঠ চাঁচলে

কেপমারের পাল্লায় পড়ে এক প্রাক্তন প্রধান শিক্ষকের ১ লক্ষ ২৫ হাজার টাকা লুঠ করে পালাল দুই দুষ্কৃতী। মালদহের চাঁচলের রানিকামাত এলাকায় ৮১ নম্বর জাতীয় সড়কের উপরে শুক্রবার দুপুরে একটি ছোট ভাড়ার গাড়িতে উঠেছিলেন ওই প্রাক্তন শিক্ষক। জানালার পাশে বসেছিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০১৫ ০১:৫৮
Share:

কেপমারের পাল্লায় পড়ে এক প্রাক্তন প্রধান শিক্ষকের ১ লক্ষ ২৫ হাজার টাকা লুঠ করে পালাল দুই দুষ্কৃতী।

Advertisement

মালদহের চাঁচলের রানিকামাত এলাকায় ৮১ নম্বর জাতীয় সড়কের উপরে শুক্রবার দুপুরে একটি ছোট ভাড়ার গাড়িতে উঠেছিলেন ওই প্রাক্তন শিক্ষক। জানালার পাশে বসেছিলেন তিনি। হঠাৎ তাঁর গায়ে অসহ্য চুলকানি শুরু হয়। তা নিয়ে তিনি যখন বিব্রত, তখনই হাত বাড়িয়ে টাকার ব্যাগ নিয়ে পালায় বাইকে চেপে আসা দুই দুষ্কৃতী। ওই ঘটনায় দুষ্কৃতীদের হদিশ বা টাকা না মিললেও শিক্ষকের খোওয়া যাওয়া ব্যাগ ও তার মধ্যে রাখা মোবাইল ফোনটি উদ্ধার হয়েছে। ব্যাগটি আশাপুরে মহানন্দা বাঁধের উপর থেকে পুলিশ উদ্ধার করে। ঘটনায় জড়িত সন্দেহে গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীরা মহানন্দা বাঁধ হয়ে উত্তর দিনাজপুরে পালিয়েছে বলে নিশ্চিত পুলিশ।

চাঁচলের এসডিপিও রানা মুখোপাধ্যায় বলেন, ‘‘পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।’’ পুলিশ সূত্রে জানা যায়, হরিশ্চন্দ্রপুরের ভাকুরিয়া হাইস্কুলের অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের নাম মিহিরদেব গোস্বামী। বাড়ি হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গোলের ডাঙ্গি এলাকায়। তার স্ত্রীর হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছে। সেই জন্য এদিন চাঁচলের একটি ব্যাঙ্ক থেকে টাকা তুলে তিনি ম্যাজিক ভ্যানে চেপে বাড়ি ফিরছিলেন। কিন্তু গাড়িতে ওঠার পর থেকেই তার সারা শরীরে অসহ্য চুলকানি শুরু হয়। দু’পায়ের উপরে টাকা রেখে তিনি জানালার পাশে বসেছিলেন। চাঁচল শহর ছাড়াতেই বাইকে চেপে আসা দু’জন ম্যাজিক ভ্যানটির সঙ্গে চলতে শুরু করে। তারপর চলন্ত গাড়িতে হটাৎ জানালা দিয়ে হাত বাড়িয়ে টাকার ব্যাগ নিয়ে তারা বাইক ঘুরিয়ে চলে যায়।

Advertisement

মিহিরবাবু বলেন, ‘‘সারা শরীর অসহ্য চুলকোচ্ছিল। তাই কিছুটা বিব্রত ছিলাম। কিন্তু চলন্ত গাড়িতে যে এমন ঘটনা ঘটতে পারে, স্বপ্নেও ভাবিনি।’’ প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, দুষ্কৃতীরা ব্যাঙ্ক থেকেই মিহিরবাবুকে নিশানা করেছিলেন। বাসস্ট্যান্ডে গাড়িতে ওঠার পরেই তাঁর গায়ে দুষ্কৃতীরা চুলকানির পাউডার জাতীয় কিছু ছড়িয়ে দিয়েছিল। গাড়ির চালক বা অন্য কারও সাহায্যও নিয়ে থাকতে পারে। তা জানতেই চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement