BJP. Narendra Modi

জনসংযোগে চলছে প্রধানমন্ত্রীর চিঠি বিলি

বিজেপি সূত্রে খবর, দ্বিতীয় মোদী সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘জন সম্পর্ক অভিযান’ শুরু করেছে গেরুয়া শিবির।

Advertisement

নীহার বিশ্বাস

শেষ আপডেট: ১৮ জুন ২০২০ ০৮:০০
Share:

ফাইল চিত্র।

সামনে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকেই পাখির চোখ করে ময়দানে নেমেছে বিজেপি। কেন্দ্রের বিজেপি সরকারের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রীর চিঠি বিলির মাধ্যমে চলছে জনসংযোগ। দক্ষিণ দিনাজপুরের কয়েক লক্ষ বাসিন্দার কাছে পৌঁছাতে ইতিবিজেপি সূত্রে খবর, দ্বিতীয় মোদী সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘জন সম্পর্ক অভিযান’ শুরু করেছে গেরুয়া শিবির। মধ্যেই মাঠে নেমে পড়েছে জেলা বিজেপি।

Advertisement

এর মাধ্যমে জেলার প্রত্যেক বুথের প্রতিটি বাড়িতে বিজেপি নেতাদের পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। এই নেতারা প্রধানমন্ত্রীর চিঠি বাড়ি বাড়ি বিলি করবেন। বিজেপি নেতারা জানিয়েছেন, মোদী সরকার যে সব জনকল্যাণমুখী প্রকল্প নিয়েছে, তারই উল্লেখ রয়েছে চিঠিতে। উজ্জ্বলা যোজনা, জনধন অ্যাকাউন্ট, সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ কি কি সুবিধা পাচ্ছেন, তা রয়েছে চিঠিতে।

জেলার দুই লক্ষ বাড়িতে এই চিঠি পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে জেলা বিজেপি। ইতিমধ্যে দেড় লক্ষ চিঠি চলেও এসেছে এবং তা বিলিও শুরু হয়েছে। আগামী ২৫ জুনের মধ্যে এই কাজ শেষ করা হবে বলে খবর। শুধু চিঠি বিলিই নয়, এই জনসংযোগের মাধ্যমে জেলার প্রত্যেক বাসিন্দার কাছে পৌঁছে তাঁদের ‘মনের আভাস’ পেতে চাইছে গেরুয়া শিবির। বাসিন্দারা মোদী সরকার সম্পর্কে কি মনোভাব পোষণ করছেন, তাঁদের কোনও বার্তা বা পরামর্শ রয়েছে কিনা, রাজ্যে বিজেপির জনপ্রিয়তা কেমন সব খোঁজ নেওয়া হচ্ছে। এ ভাবেই আসন্ন বিধানসভার প্রস্তুতি শুরু করা হয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের। বিজেপির এক নেতার কথায়, বাসিন্দাদের অভাব, অভিযোগ, পরামর্শ শুনে সেই অনুযায়ী পরিকল্পনা করা হবে।

Advertisement

বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মণ বলেন, "দেড় লক্ষ চিঠি নিয়ে আমাদের কর্মকর্তারা এই সম্পর্ক অভিযান শুরু করে দিয়েছেন। আমরা আরও ৫০ হাজার চিঠি চেয়েছি। জেলার দুই লক্ষ বাড়িতে পৌঁছে যাব। এই অভিযানে মোদী সরকারের সাফল্য যেমন তুলে ধরা হচ্ছে, তেমনি বিধানসভা নির্বাচনের প্রস্তুতিও হচ্ছে।"

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement