Suvendu Adhikari's Convoy Attacked

বছরখানেক আগে শুভেন্দুর কনভয়ে হামলায় নাম জড়িয়েছিল, গ্রেফতার হলেন সেই তৃণমূল নেতা! সঙ্গে আরও তিন

ধৃত তৃণমূল নেতার নাম শুভঙ্কর দে। গত বছর নভেম্বরে বিধাননগরের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় কোচবিহার-২ ব্লকের তৎকালীন তৃণমূল সভাপতি সজল গ্রেফতার হওয়ার পরে ওই পদে তাঁকে বসিয়েছিল ঘাসফুল শিবির।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১৮:৫৫
Share:

বছর পুরনো হামলার ঘটনায় গ্রেফতার! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রায় এক বছর আগের কথা। রাজ্যের তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ উঠেছিল কোচবিহারে। ওই ঘটনায় শুক্রবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তৃণমূলের এক নেতা-সহ চার জনকে গ্রেফতার করল পুলিশ। যা নিয়ে রাজনৈতিক শোরগোল জেলায়। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করা হয়েছে।

Advertisement

ধৃতদের নাম শুভঙ্কর দে, নূর ইসলাম, রঘুনাথ সরকার ও জাহাঙ্গির খান। গত বছর নভেম্বরে বিধাননগরের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় কোচবিহার-২ ব্লকের তৎকালীন তৃণমূল সভাপতি সজল গ্রেফতার হওয়ার পরে শুভঙ্করকে ওই পদে বসিয়েছিল ঘাসফুল শিবির।

শুক্রবার শুভঙ্করকে পাকড়াও করেছে পুলিশ। কোচবিহারে খাগড়াবাড়ি মোড়ে শুভেন্দুর কনভয়ে হামলার ঘটনায় কোচবিহার-২ ব্লকের তৃণমূলের সভাপতিকে পুন্ডিবাড়ি থানায় ডেকে পাঠানো হয়েছিল। দীর্ঘ ক্ষণ জেরার পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুপার যশপ্রীত সিংহ বলেন, ‘‘গত বছর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলায় অভিযোগে তাঁর নাম জড়িয়েছিল। তাঁকে গ্রেফতার করা হয়েছে।’’ পরে আরও তিন জনের গ্রেফতারির খবর মিলেছে পুলিশ সূত্রে।

Advertisement

গত বছর অগস্টে শুভেন্দুর কনভয়ে হামলার ঘটনা পূর্বপরিকল্পিত বলে অভিযোগ করেছিল বিজেপি। শুভেন্দু যে গাড়িতে বসেছিলেন সেটি বুলেটপ্রুফ। ওই গাড়ি ভাঙচুরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় খাগড়াবাড়ি। ব্যাপক হারে মোতায়েন থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় পুলিশকে। সেই সময় সাত জনকে গ্রেফতার করেছিল পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement