Cooch Behar: কোচবিহারে নির্মীয়মাণ স্কুলের ছাদ ভেঙে দুর্ঘটনা, আটকে তিন শ্রমিক

কোচবিহারের ২ নম্বর ব্লকের কাকড়ি বাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ ও দমকল বাহিনী। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২২ ১৭:২৯
Share:

নিজস্ব চিত্র

বেসরকারি নির্মীয়মাণ স্কুলের ছাদ ভেঙে দুর্ঘটনা কোচবিহারে। ভেঙে পড়া ছাদের নীচে আটকে পড়েছেন অন্তত তিন জন শ্রমিক। কোচবিহারের ২ নম্বর ব্লকের কাকড়ি বাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছেন পুন্ডিবাড়ি থানার পুলিশ ও দমকল বাহিনী।

Advertisement

বৃহস্পতিবার দুপুর নাগাদ ছাদ ঢালাইয়ের কাজ চলছিল ওই নির্মীয়মাণ স্কুলবাড়িতে। সেই সময়েই ওই ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ ও দমকল বাহিনী। ধ্বংসস্তূপ সরানো হচ্ছে জেসিবি দিয়ে। সূত্রের খবর, এখনও এক জনকেও উদ্ধার করা সম্ভব হয়নি। এ দিকে, দিনের আলো কমে আসছে ক্রমশ। এই পরিস্থিতিতে উদ্ধারকাজে পুলিশ ও দমকলের সঙ্গে হাত লাগাচ্ছেন স্থানীয়েরাও।

প্রসঙ্গত, যে তিন জন শ্রমিক আটকে পড়েছেন ভেঙে পড়া ছাদের নীচে, তাঁরা ওই এলাকারই বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ভাবে ওই স্কুলটি তৈরি করা হচ্ছিল। বিগত কয়েক দিন ধরে টানা বৃষ্টি হওয়ায় ভিতও আলগা হয়ে গিয়েছিল। যার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি এলাকাবাসীদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement