এক জখম তৃণমূল কর্মীর হাত। -নিজস্ব ছবি।
মালদার মালতীপুর বিধানসভার ১৮৮ নম্বর বুথের কাছে তৃণমূল কর্মী-সমর্থকদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। সোমবার সকালের ঘটনা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনার পর বিক্ষোভ দেখান স্থানীয়েরা। কিছু সময়ের জন্য ভোট বয়কটও করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিক্ষুব্ধদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা।
স্থানীয়দের অভিযোগ, তৃণমূলের কর্মী-সমর্থকদের কয়েক জন বুথের কাছে দাঁড়িয়েছিলেন। কিছু না বলেই আচমকা তাঁদের উপর চড়াও হয় কেন্দ্রীয় বাহিনী। তাঁদের উপর বিনা কারণেই লাঠিচার্জ করতে শুরু করেন জওয়ানেরা। স্থানীয় তৃণমূল নেতৃত্ব পুরো বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছেন। শান্তিপূর্ণ ভোটের আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেন তাঁরা।