চক্ষু পরীক্ষা শিবির

একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির হল চোপড়ায়। রবিবার সকালে চোপড়া থানার সুবন্দিগছ এলাকাতে সেই শিবির হয়। সেখানে চক্ষু পরীক্ষা করেন শিলিগুড়ির একটি নার্সিংহোমের কয়েকজন চিকিত্সক। উদ্যোক্তারা জানিয়েছেন, সেখানে মোট ৭৯ জনকে বিনামূল্যে চিকিত্সা করানো হয়।

Advertisement
শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৫ ০২:৪৫
Share:

একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির হল চোপড়ায়। রবিবার সকালে চোপড়া থানার সুবন্দিগছ এলাকাতে সেই শিবির হয়। সেখানে চক্ষু পরীক্ষা করেন শিলিগুড়ির একটি নার্সিংহোমের কয়েকজন চিকিত্সক। উদ্যোক্তারা জানিয়েছেন, সেখানে মোট ৭৯ জনকে বিনামূল্যে চিকিত্সা করানো হয়। এমনকি বিনামূল্যে ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয় প্রায় ৯ জনকে। উদ্যোক্তাদের পক্ষ থেকে রাকেশ কর বলেন, এলাকার দুঃস্থ লোকেরাও যাতে চক্ষু পরীক্ষার সুযোগ পায় সেই কারণে ওই শিবিরের আয়োজন করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement