টুকরো খবর

রাজ্যে এমইস ধাঁচের হাসপাতাল তৈরি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শনিবার বালুরঘাটে কর্মিসভায় বক্তব্যে মুখ্যমন্ত্রীকে ‘দিদি’ সম্বোধন করে তিনি বলেন, “উত্তরবঙ্গের রায়গঞ্জ থেকে দিদি এইমস সরিয়ে নিয়ে গেলেন। আমরা কল্যাণীর বিরুদ্ধে নই, তবে দিদি কখনও বলছেন কোচবিহারে, আলিপুরদুয়ারে এইমস হতে পারে। তবে তো জেলায় জেলায় এইমস করতে হয়।”

Advertisement
শেষ আপডেট: ২৯ জুন ২০১৪ ০২:১৭
Share:

এইমস নিয়ে মমতাকে তোপ দাগলেন অধীর

Advertisement

নিজস্ব সংবাদদাতা • মালদহ ও বালুরঘাট

রাজ্যে এমইস ধাঁচের হাসপাতাল তৈরি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শনিবার বালুরঘাটে কর্মিসভায় বক্তব্যে মুখ্যমন্ত্রীকে ‘দিদি’ সম্বোধন করে তিনি বলেন, “উত্তরবঙ্গের রায়গঞ্জ থেকে দিদি এইমস সরিয়ে নিয়ে গেলেন। আমরা কল্যাণীর বিরুদ্ধে নই, তবে দিদি কখনও বলছেন কোচবিহারে, আলিপুরদুয়ারে এইমস হতে পারে। তবে তো জেলায় জেলায় এইমস করতে হয়।” অধীরবাবু অভিযোগ করে বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার জন্যই দিদি রায়গঞ্জ থেকে এইমস কেড়ে নিলেন। উত্তরবঙ্গের বাসিন্দারা চাইছিলেন এখানেই এইমস হোক।”তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র অবশ্য পাল্টা দাবি করে বলেছেন, “দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়ন কারা করেছে তা মানুষ জানেন। এতদিন কংগ্রেসের রেলমন্ত্রী কী কাজ করেছেন সেটাও কারও অজানা নেই। উত্তরবঙ্গের বাসিন্দাদের চাহিদা মেটাতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে সব জেলা হাসপাতালে পরিকাঠামো উন্নীত করার কাজ শুরু হয়েছে। এরপরেও কেউ অপপ্রচার চালাতে পারে, সাধারণ বাসিন্দারা সেটা মেনে নেবে না।”এ দিনই মালদহে জেলা কংগ্রেসের এক কর্মিসভায় অধীরবাবু অভিযোগ করেন, “উদ্দেশ্যপ্রণোদিত ভাবে রায়গঞ্জে এইমস করতে দেওয়া হয়নি। কারণ, রায়গঞ্জে এইমস হলে প্রিয়রঞ্জন দাশমুন্সির নাম হতো। সেই কারণে রায়গঞ্জে এইমস করতে বাধা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের মানুষদের বঞ্চনা করা হয়েছে।” তবে একইসঙ্গে তিন সভাপতি বলেন, “কল্যাণীতে এইমস হলে আমাদের দিক থেকে কোনও বাধা নেই।”

Advertisement

কেন্দ্রের কাছে যাবে জিটিএ

নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং

রাজ্য সরকারের হস্তক্ষেপে উন্নয়নের কাজ করা সম্ভব হচ্ছে না, বলে অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাচ্ছে জিটিএ-এর প্রতিনিধি দল। জিটিএ নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডাকতেও কেন্দ্রকে আর্জি জানাবে ওই প্রতিনিধি দল। শনিবার দার্জিলিঙের ভানুভবনে জিটিএ-এর সদস্যদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে বিজনবাড়ি এলাকা থেকে প্রবীণ জিটিএ সদস্য তথা মোর্চা নেতা কাজিমান লোহাগুনকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত ১৭ জুন জামুনিতে জিটিএ-এর একটি পর্যটন প্রকল্পে এক অনিচ্ছুক জমিদাতা তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ৬ জনকে পুলিশ আগেই গ্রেফতার করে। ধৃত জিটিএ সভাসদ কাজিমান লোহাগুন অভিযুক্তদের অস্ত্র সরবরাহ করেছিলেন বলে পুলিশের দাবি। মিথ্যে অভিযোগে জিটিএ সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করে শনিবার জরুরি বৈঠকে বসেন জিটিএ সদস্যরা। এ দিনের বৈঠকে মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ এবং দার্জিলিঙের বিজেপি সাংসদ সুরিন্দ্র সিংহ অহলুওয়ালিয়াও উপস্থিত ছিলেন। কারণ পদাধিকার বলে সাংসদও জিটিএ-এর সদস্য।

আদালতে পেশের নির্দেশ ধৃতকে

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

বাগডোগরা বিমানবন্দর থেকে মাদক পাচারের অভিযোগে ধৃত দার্জিলিংয়ের বাসিন্দা ললিতা রাইকে ফের ৩০ জুন বিশেষ আদালতে পেশ করার নির্দেশ দিল আদালত। এদিন তাকে শিলিগুড়ির অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালতের ভারপ্রাপ্ত বিচারক কেয়া মণ্ডলের এজলাশে পেশ করা হয়েছিল। সেই সঙ্গে এই ঘটনায় অন্য জড়িতদের খোঁজার জন্য শুল্ক বিভাগকে নির্দেশ দেন তিনি। শুল্ক বিভাগের আইনজীবী রতন বণিক বলেন, “ধৃতের কাছ থেকে চার কোটি টাকা মূল্যের মেটাকুলান পাউডার পাওয়া গিয়েছে। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ৫ কিলোগ্রাম।”

নতুন জেলার দাবি

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

এবার শিলিগুড়িকে আলাদা জেলা ঘোষণার দাবি জানাল বৃহত্তর শিলিগুড়ি নাগরিক মঞ্চ। এই বিষয়ে ইতিমধ্যেই তাঁরা জনমত গড়তে শুরু করেছেন বলে দাবি করেছেন। খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীকে এই দাবি সনদ পাঠানো হবে বলে মঞ্চের তরফে জানানো হয়েছে। শনিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে তাঁরা এই দাবি জানান।

ট্রেন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মিছিলে রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন, তৃণমূল যুবার

সর্বভারতীয় সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী গৌতম দেব। ছবি: বিশ্বরূপ বসাক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement