ডাকঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ

মাসের পর মাস পঞ্চায়েত দফতর থেকে বিডিও-র কাছে আবেদন নিবেদন করেও একশো দিনের কাজের টাকা মেলেনি। তাই ডাকঘরে তালা ঝুলিয়ে ও জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ফালাকাটা ব্লকের ময়রাডাঙা পঞ্চায়েতের প্রায় দু’শো বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৫ ০২:০৩
Share:

মাসের পর মাস পঞ্চায়েত দফতর থেকে বিডিও-র কাছে আবেদন নিবেদন করেও একশো দিনের কাজের টাকা মেলেনি। তাই ডাকঘরে তালা ঝুলিয়ে ও জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ফালাকাটা ব্লকের ময়রাডাঙা পঞ্চায়েতের প্রায় দু’শো বাসিন্দা।

Advertisement

সোমবার তাঁরা ফালাকাটা ডাকঘরে এসে টাকার দাবি করেন। কর্তৃপক্ষের বক্তব্যে সন্তুষ্ট না হওয়ায় অফিসে তালা ঝুলিয়ে দেন তাঁরা। বেলা সওয়া ৩টে নাগাদ বাসিন্দারা ফালাকাটা মেন রোড অবরোধ করলে জাতীয় সড়কের দু’দিকে কয়েকশো গাড়ি আটকে পড়ে। চড়া রোদে অবরোধে বাস বন্দি অবস্থায় যারপরনাই নাকাল হন যাত্রীরা।

বাসিন্দাদের অভিযোগ, বছর খানেক আগে ১০০ দিনের কাজ করেন তাঁরা। তিন থেকে আট হাজার টাকা তাঁদের বকেয়া রয়েছে। এ নিয়ে কয়েক বার বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে পঞ্টায়েত প্রধানকে। সম্প্রতি পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়ে দেন, সমস্ত বকেয়া টাকা কয়েক মাস আগে ডাকঘরে পাঠানো হয়েছে। তাঁরা যেন ডাকঘর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।

Advertisement

এ দিন ক্ষুব্ধ বাসিন্দারা ডাকঘরে তালা ঝুলিয়ে পরে বিডিও-র কাছে গিয়ে বিক্ষোভ দেখান। শেষে রাস্তা অবরোধ করে রাখেন তাঁরা। সুভাষিণী সরকার নামে এক বাসিন্দার কথায়, ‘‘সাত হাজার টাকা পাবো। আজ নয় কাল বলে সকলে ঘোরাচ্ছিলেন।’’

ডাকঘর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি মেটাতে উদ্যোগী হওয়ার আশ্বাস দিয়েছেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক সমীরণ মণ্ডল। তাঁর কথায়, সমস্ত বকেয়া টাকা ডাকঘরে পাঠানো হয়েছে। কেন তাঁরা তা শ্রমিকদের মেটাচ্ছেন না তা খতিয়ে দেখা হবে। বিকাল সাড়ে চারটা নাগাদ পুলিশ ও ব্লক প্রশাসন কর্তাদের আশ্বাসে অবরোধ তুলেনে তারা। পরে ডাকঘরের তালা খুলে দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement