দুর্ঘটনায় মৃত্যু

টাক্টরের ধাক্কায় মৃত্যু হলো এক হোমগার্ডের। বুধবার দুপুরে বালুরঘাটে পুলিশ লাইনের সামনে রাস্তার ঘটনা। স্থানীয় বেলতলাপার্ক এলাকার বাসিন্দা মৃত হোমগার্ড বিজন মহান্ত (৫৫) জেলা পুলিশ লাইনের সামনে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রনের দায়িত্বে ছিলেন। ইটভর্তি ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরই পুলিশ চালককে গ্রেফতার করে ট্রাক্টরটি আটক করেছে।

Advertisement
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৫ ০৩:০৫
Share:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement