দফতরে বিক্ষোভ কালচিনিতে

সংখ্যালঘুদের কবর স্থানে সীমানা প্রাচীর দেওয়া সহ ৯ দফা দাবিতে কালচিনি ব্লকের বিডিও দফতরে বিক্ষোভ দেখাল ডুয়ার্স মিল্লতে ইসলামিয়া। এদিন বেলা ১টা থেকে তিনটে পর্যন্ত দফতরের বাইরে অবস্থান বিক্ষোভ করে স্মারকলিপি জমা দেন সংগঠনের সদস্যরা। কালচিনি ব্লকের বিডিও লেন্ড্রুপ ছোদেন শেরপা বলেন, “ সংগঠনের দাবি পেয়েছি। বিষয়গুলি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৩:১৬
Share:

সংখ্যালঘুদের কবর স্থানে সীমানা প্রাচীর দেওয়া সহ ৯ দফা দাবিতে কালচিনি ব্লকের বিডিও দফতরে বিক্ষোভ দেখাল ডুয়ার্স মিল্লতে ইসলামিয়া। এদিন বেলা ১টা থেকে তিনটে পর্যন্ত দফতরের বাইরে অবস্থান বিক্ষোভ করে স্মারকলিপি জমা দেন সংগঠনের সদস্যরা। কালচিনি ব্লকের বিডিও লেন্ড্রুপ ছোদেন শেরপা বলেন, “ সংগঠনের দাবি পেয়েছি। বিষয়গুলি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।” সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ ওয়াসিম জানান,কালচিনি ব্লক জুড়ে থাকা কবর স্থান গুলিতে সীমানা প্রাচীর নেই। মাদ্রাসা গুলি বেহাল। বিষয় গুলি নিয়ে বার বার প্রশাসনকে জানালেও কোন ব্যবস্থা নেয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement