দলবদল

জলপাইগুড়ির প্রাক্তন সিপিএম সাংসদ মিনতি সেনের ছেলে অরূপ সেন-সহ ১৭ জন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কর্মী বামপন্থী সংগঠন ছেড়ে তৃণমূল প্রভাবিত সংগঠনে যোগ দিলেন।

Advertisement
শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০২:৪৯
Share:

জলপাইগুড়ির প্রাক্তন সিপিএম সাংসদ মিনতি সেনের ছেলে অরূপ সেন-সহ ১৭ জন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কর্মী বামপন্থী সংগঠন ছেড়ে তৃণমূল প্রভাবিত সংগঠনে যোগ দিলেন। বৃহস্পতিবার ওই দল বদলের ঘটনাটি ঘটে। অরূপবাবু তাঁর সংগঠন পরিবর্তন নিয়ে বলেন, “বিশেষ কিছু কারণে অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছি।” অরূপবাবুর মা প্রাক্তন সাংসদ বলেন, “আমার ছেলের সংগঠন পরিবর্তনের কথা শুনেছি। এখনই ওই বিষয়ে কোন মন্তব্য করব না।” যদিও তিনি এক সঙ্গে ১৭ জন সরকারি কর্মচারীর বাম সংগঠন ছেড়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ আড়াল করেননি। তাঁর কথায়, “কোন অভিমানে ওঁরা চলে গেল এটা খতিয়ে দেখা প্রয়োজন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement