ধর্মঘটে কেন লাইব্রেরি বন্ধ, বিক্ষোভ

ধর্মঘটের দিন পাঠাগার খোলা না রাখায় মহিলা গ্রন্থাগারিককে ঘেরাও করে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে রাজগঞ্জের শ্রীসঙ্ঘ ক্লাব ও পাঠাগারে। বেলা সাড়ে ১২টা থেকে প্রায় তিন ঘণ্টা ঘেরাও থাকার পরে খবর পেয়ে স্থানীয় বিডিও ওই গ্রন্থাগারিক, মঞ্জুশ্রী মজুমদারকে উদ্ধার করেন।

Advertisement
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৫ ০২:২৬
Share:

ধর্মঘটের দিন পাঠাগার খোলা না রাখায় মহিলা গ্রন্থাগারিককে ঘেরাও করে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে রাজগঞ্জের শ্রীসঙ্ঘ ক্লাব ও পাঠাগারে। বেলা সাড়ে ১২টা থেকে প্রায় তিন ঘণ্টা ঘেরাও থাকার পরে খবর পেয়ে স্থানীয় বিডিও ওই গ্রন্থাগারিক, মঞ্জুশ্রী মজুমদারকে উদ্ধার করেন। যদিও বিডিও এনসি শেরপা ওই দিন পাঠাগার না খোলার জেরে ঘেরাও হয়ে থাকার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “কেন নতুন কমিটি এখনও তৈরি হয়নি সেটা জানতে চেয়ে পাঠাগারের কিছু সদস্য লাইব্রেরিয়ানকে ঘেরাও করে রাখে।” মঞ্জুশ্রীদেবী ওই ঘটনা নিয়ে মন্তব্য করতে চাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement