ধসে মৃত কিশোরী

ছোট গাড়ির ওপর ধস পড়ে মৃত্যু হল এক কিশোরীর। গত বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কার্শিয়াং থানার সেবক ফাঁড়ির সেবক করোনেশন এবং কালীঝোরার মাঝখানে ৩১ নম্বর জাতীয় সড়কে।

Advertisement
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০১:৫০
Share:

ছোট গাড়ির ওপর ধস পড়ে মৃত্যু হল এক কিশোরীর। গত বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কার্শিয়াং থানার সেবক ফাঁড়ির সেবক করোনেশন এবং কালীঝোরার মাঝখানে ৩১ নম্বর জাতীয় সড়কে। মৃত কিশোরী সীমা তামাঙ্গের (১৫) বাড়ি নক্সালবাড়িতে। ছোট গাড়িটি নক্সালবাড়ি থেকে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মংপু যাচ্ছিল। বুধবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটে। সে সময় প্রবল বৃষ্টি চলছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement