ছবি: বিশ্বরূপ বসাক।
পুজোর মুখে জলপাইগুড়ির শহর লাগোয়া চারটি এলাকার ৫০০ জন দুঃস্থ মহিলার হাতে নতুন শাড়ি তুলে দিলেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন কতৃর্পক্ষ। সোমবার মিশন প্রাঙ্গনে আশ্রম সম্পাদক স্বামী অক্ষয়ানন্দ ওই মহিলাদের হাতে নতুন শাড়িগুলি তুলে দেন। স্বামী অক্ষয়ানন্দ জানান, নামাজি পাড়ার ১৮০ জন, মৌলবী পাড়ার ১৬০ জন, গোল ঘুমটি’র ৯০ জন এবং দোহমনীর ৭০ জন মহিলার হাতে পুজোর সামান্য উপহার হিসাবে শাড়িগুলি দেওয়া হয়েছে। প্রতিবারই মিশনের পক্ষ থেকে পুজোর আগে এমন ব্যবস্থা করা হয়। পাশাপাশি, জলপাইগুড়ি শ্রী সারদা সঙ্ঘের তরফে পুজোর আগে শহর লাগোয়া ম্যালেরিয়া প্রবণ এলাকার ৭০টি পরিবারের হাতে মশারি তুলে দেওয়া হয়েছে বলে সারদা সঙ্ঘের সম্পাদক দেবিকা ঘোষ জানিয়েছেন।