গ্রামীণ বাসিন্দাদের নানা ধরণের পরিবেষা দিতে একযোগে পুলিশ-সহ ১৯টি দফতরের ক্যাম্প বসানো হল ফাঁসিদেওয়া বিডিও অফিস প্রাঙ্গণে। গত সোমবার ব্লক প্রশাসনের উদ্যোগে ওই শিবিরের নাম দেওয়া হয় ‘প্রচেষ্টা’। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, জেলাশাসক অনুরাহ শ্রীবাস্তব, দার্জিলিঙের পুলিশ সুপার অমিত জাভালগি। বিডিও বীরুপাক্ষ মিত্র জানান, জমির পাট্টা-নামজারি, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, স্বাস্থ্য শিবির থেকে বিদ্যুতের সংযোগ, পশুদের টিকারণ কোনও কিছুই বাদ রাখা হয়নি। প্রথমবার পুলিশও ক্যাম্প করে বাসিন্দাদের সমস্যা, অভিযোগ শুনেছে। দুটি স্বেচ্ছাসেবী সংস্থাও নানা প্রকল্পের প্রচার অভিযান চালিয়েছে।