পুষ্টি সপ্তাহে শিবির

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শিবিরের আয়োজন হল গোয়ালপোখরে। বৃহস্পতিবার গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়ার হাসকুন্ডা প্রাইমারি স্কুলে সেই শিবিরের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ইসলামপুরের মহকুমা শাসক বিভু গোয়েল, গোয়ালপোখরের ব্লক স্বাস্থ্য আধিকারিক খুরশেদ জাহান, গোয়ালপোখরের বিডিও রাজু সেরপা সহ প্রশাসনের আধিকারিক ও স্বাস্থ্য কর্মীরা। বিডিও রাজু সেরপা বলেন, ‘‘জাতীয় পুষ্টিদিবস উপলক্ষে সিডিপিও-র পক্ষ থেকে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে এলাকার মহিলাদের পুষ্টি সম্পর্কে সচেতন করতে একটি শিবিরের আয়োজন করা হয়।’’

Advertisement
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০২:৫৪
Share:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement