Arrest

যুবককে গুলি, পুলিশি হেফাজতে ধৃত

পুলিশ সূত্রের খবর, বোড়ালে নরেন্দ্রপুর ও বাঁশদ্রোণী থানার সীমানাবর্তী এলাকায় ঘটনাটি ঘটে। আক্রান্ত সিদ্ধার্থ দাসের পরিবারের তরফে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত অরিজিৎ কর্মকার ওরফে সানিকে গ্রেফতার করেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ০৭:১৮
Share:

—প্রতীকী চিত্র।

পুরনো শত্রুতা ছিল। সম্প্রতি যা মাথাচাড়া দেয়। যার জেরে এক যুবককে ফোন করে ডেকে এনে গুলি চালিয়ে দেয় অপর যুবক। রবিবার রাতের এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানায়, আক্রান্তের অবস্থা স্থিতিশীল।

পুলিশ সূত্রের খবর, বোড়ালে নরেন্দ্রপুর ও বাঁশদ্রোণী থানার সীমানাবর্তী এলাকায় ঘটনাটি ঘটে। আক্রান্ত সিদ্ধার্থ দাসের পরিবারের তরফে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত অরিজিৎ কর্মকার ওরফে সানিকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, সানির বিরুদ্ধে একাধিক দুষ্কর্মের অভিযোগ রয়েছে। পাটুলি, বাঁশদ্রোণী, হরিদেবপুর এলাকায় সে দাদাগিরি চালায়। কয়েক বছর আগে এলাকায় দাদাগিরি চালানো নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে গোলমাল বাধে। সেই সময়ে বিরুদ্ধ গোষ্ঠীর এক যুবককে গুলি করেছিল সানি। তাতে সে গ্রেফতারও হয়েছিল।

পুলিশ সূত্রের খবর, সিদ্ধার্থ এলাকায় সানির বিরুদ্ধ গোষ্ঠীর লোক হিসেবেই পরিচিত। অতীতে সানি যাকে গুলি করেছিল, তিনি সিদ্ধার্থের ঘনিষ্ঠ ছিলেন। তা নিয়ে দু’জনের গোলমাল বেধেছিল। সম্প্রতি নতুন করে ঝামেলা বাধে। ওই রাতে সানি মদ্যপানের কথা বলে সিদ্ধার্থকে ডাকে। সিদ্ধার্থ এলে গুলি চালিয়ে দেয় সে। গুলি সিদ্ধার্থের পেটের নীচের দিকে লেগে বেরিয়ে যায়। তিনি বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। পুলিশ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন